Sylhet Today 24 PRINT

বড়লেখার বর্ণিতে সংখ্যালঘুদের নিরাপত্তায় জামায়াত

বড়লেখা প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখার বর্ণি ইউনিয়নে সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

গত রবিবার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিহারী, কান্দিগ্রাম ও শিলকুরাসহ বিভিন্ন গ্রামে সংখ্যালঘুদের নিরাপত্তায় খোঁজ খবর নেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বর্ণি ইউনিয়নের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাবেক সভাপতি মাওলানা আবুল হোসেন আজাদ, সেক্রেটারি মুহাম্মদ আলিম উদ্দিন মত, বর্ণি ইউনিয়ন শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, শিবির নেতা কিবরিয়া হোসেন, মাহিন ও মুছলেহ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.