Sylhet Today 24 PRINT

সিলেটে সময় টেলিভিশনের দুই সাংবাদিকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ আগস্ট, ২০২৪

সিলেটে সময় টেলিভিশনের দুই সাংবাদিকের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। বিকেলে সিলেটের চৌহাট্টা পয়েন্টে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহকালে এ ঘটনা ঘটে।

এ সময় উপুর্যুপুরি আঘাত করা হয় তাদের উপর। তাতে আহত হোন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার অপু বণিক এবং চিত্র সাংবাদিক নৌশাদ আহমদ চৌধুরী।

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছে টিভি সাংবাদিকদের সংগঠন সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)। ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওত্তায় নিয়ে আসার দাবি জানিয়েছে সংগঠন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.