Sylhet Today 24 PRINT

সিলেটের ডিআইজি ও পুলিশ কমিশনার প্রত‍্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ২১ আগস্ট, ২০২৪

সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মো. শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম-সেবা) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) মো. জাকির হোসেন খানকে (পিপিএম-সেবা) প্রত‍্যাহার করে নেওয়া হয়েছে।

এদের মধ্যে শফিউর রহমানকে ঢাকায় রেলওয়ে পুলিশে ও জাকির হোসেন খানকে ঢাকায় পুলিশ ব্যুরা অব ইনভেস্টিগেশনে সংযুক্ত করা হয়েছে।

 বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়।

 তাদের স্থলে কারা আসছেন তা এখনো জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.