Sylhet Today 24 PRINT

অবশেষে আজবাহারকে সিলেট থেকে বদলি

নিজস্ব প্রতিবেদক |  ২১ আগস্ট, ২০২৪

সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচিত  সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ (পিপিএম)-কে অবশেষে সিলেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসাবে সংযুক্ত করা হয়েছে।
 
সিলেটে ছাত্র-জনতার আন্দোলন নিয়ন্ত্রণে অতিমাত্রায় বল প্রয়োগের অভিযোগ ওঠে আজবাহার আলীর বিরুদ্ধে। তার নিদেশেই পুলিশ ছাত্র-জনতার উপর গুলি ছুঁড়ে বলেও অভিযোগ।

শেখ হাসিনার পদত্যােগের পর ছাত্র-জনতহার উপর হামলায় হতাহতের ঘটনায় এ পর্যন্ত সিলেটে চারটি মামলা হয়েছে। সবগুলোতেই আসামি করা হয়েছে আজবাহার আলী শেখকে। এই বহুল বিতর্কিত কর্মকর্তাকে বুধবার বদলি করা হয়।

এদিকে, বদলি করা হয়েছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা পুলিশ সুপারকেও। হবিগঞ্জের এসপি আক্তার হোসেনকে রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১২ উপ-পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) এবং কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, মাগুরা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও পটুয়াখালীসহ ১০ জেলার পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.