জগন্নাথপুর প্রতিনিধি | ২৬ আগস্ট, ২০২৪
দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়ার উদ্যোগে ও কলেজ শিক্ষার্থীদের আয়োজনে সোমবার (২৬ আগস্ট) থেকে তিন দিনব্যাপী গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
কলেজ ক্যাম্পাসে প্রতিদিন কলেজ খোলা থাকা সময়কালীন এ কার্যক্রম চলমান থাকবে। সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত টানা তিন দিন এ কার্যক্রম চলমান থাকবে।
গণত্রাণ সংগ্রহে যা যা নেওয়া হবে:
১. আর্থিক অনুদান
২. খাদ্যদ্রব্য সামগ্রী: যেমন- শিশু খাদ্য, শুকনা খাবার, চাল-ডাল, সয়াবিন তেলসহ বিএসটিআই অনুমোদিত পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ইত্যাদি।
৩. নতুন/পুরাতন ব্যাবহার যোগ্য কাপড় (অবশ্যই কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিয়ে আসতে হবে)।
বিষয়টি নিশ্চিত করে প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়া বলেন, আমাদের দেশের সকল ক্রান্তিকালে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা সব সময় অতুলনীয়। একমাত্র শিক্ষার্থীরাই পারে বিশ্বের মধ্যে আমাদের আগামীর বাংলাদেশকে একটি উন্নত ও আদর্শ দেশে হিসেবে পরিণত করতে।
শিক্ষার্থীদের যেকোনো ভালো কাজের জন্য কলেজের শিক্ষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সেই সাথে তিনি দেশের সকল অভিভাবক সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ কর্মসূচি বাস্তবায়নে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ২৬ জন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।