Sylhet Today 24 PRINT

ওসমানী বিমানবন্দর থেকে বড়লেখার ২ যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক |  ৩০ আগস্ট, ২০২৪

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মৌলভীবাজারের বড়লেখার যুবলীগের ২ নেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের বোনের ছেলে বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ জুয়েল (৪০) এবং বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ (৪২)। তাদেরকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সিলেট বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় মামলা রয়েছে। বড়লেখা থানাকে বিষয়টি জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.