Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বন্যার্তদের মধ্যে সায়হাম গ্রুপে ত্রাণ সামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০২৪

সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সলের উদ্যোগে চুনারুঘাট উপজেলার ৮ ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সায়হাম কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলার ৮টি ইউনিয়নের বন্যার্তদের মধ্যে দৌলতপুর, রাজারবাজার ও শানখলা এলাকায় এক হাজার লোকজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের পরিচালক সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুনারুঘাট বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলার চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক কবির সরকার, চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবুল কাসেম, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুবদল আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক, কাউন্সিলর জালাল আহমেদ, মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি অলি উল্লাহ, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর গোলাপ খান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমুখ।

সৈয়দ শাহজাহান বলেন, বস্ত্রখাতের দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ প্রতি বছর যে কোন দুর্যোগকালে মানুষের কাছে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ান। এছাড়া দলমতে নির্বিশেষে, শিক্ষা, চিকিৎসা, যেকোনো আর্ত মানবতার সেবায় সবসময় মানুষের পাশে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.