Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনিময়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট সেনা ক্যাম্পের মেজর মো. আল- জাবির আসিফ জগন্নাথপুর উপজেলার হিন্দু ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়া পরিদর্শন করে শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি ও দেশের প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের নিরাপত্তার খোঁজ খবর নেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ সবাই মিলে আমরা এ দেশকে এগিয়ে নিতে হবে। কোন ধরনের সাম্প্রদায়িকতা ও অরাজকতা মেনে নেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্থে বিশৃঙ্খলা রোধে সক্রিয় থেকে কাজ করে যাচ্ছে। তিনি নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব উদযাপনে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এসময় জগন্নাথপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মীর মাহদী ফাহিম, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, উপজেলা পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, শারদীয় দুর্গা উৎসব কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি বিভাস দেসহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.