Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখালী নদীর চণ্ডীঢর খেয়াঘাট এলাকা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তির বয়স ৩০-৩৫ বছর হবে। প্রাথমিকভাবে তাঁকে চেনার উপায় নেই। বুধবার সিলেট পিবিআই থেকে আসা একদল বিশেষজ্ঞ প্রতিনিধির মাধ্যমে আলামত সংগ্রহ শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.