Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটের কয়েকটি এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের স্বার্থে সিলেটের বিভিন্ন এলাকায় আগামী শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী মু. তানভীর হায়দার প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন রাজারগল্লি, পায়রা, দর্শরদেউড়ি, সুবিদ বাজার, ফাজিলচিস্ত (আংশিক), দস্তিদার পুকুরপাড়, নূরানী, বনকলাপাড়া ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.