Sylhet Today 24 PRINT

শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে নগরীতে মানবন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৬

বৃহস্পতিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়ে মানববন্ধন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মনের সভাপতিত্বে ও সদস্য সচিব এন এম ময়না মিয়ার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর এর আহ্বায়ক নুর আহমদ কামাল, ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, দ্বিপংকর চক্রবর্তী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তোতা মিয়া, মোঃ সুয়েব আহমদ, হারুনুর রশিদ, মিনাল কান্তি দে, আপ্তাব আলী, আব্দুল আওয়াল।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর এর সদস্য সাইফুল ইসলাম, ইন্দু ভোষন দাস বিপ্লব, মো: জাবেদ হোসেন ময়না মিয়া, ফিরুজুল হক, আলমগীর হোসেন, জাবেদ আহমদ, সেলিম আহমদ, বদিউজ্জামান, ইমন আহমদ সুমন, সাহেদ আহমদ, নাসির উদ্দিন, সাহেদ আহমদ, মোছা: শাপলা বেগম, শাহেনা বেগম, শামীমা ইয়াছমিন রুজি, মাহবুবা বেগম কলি, রতনা আহমদ তামান্না, লায়েক আহমদ, সঞ্জয় দাস, দ্বিপক, বিকাশ দাস, নারায়ন পাওরী, মনা পাওরী, তাজুল ইসলাম, আলমগীর হোসেন।
ছাত্রলীগ নেতা সিলেট মহানগর অলিউর রহমান, তায়েফ আহমদ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর এর আহ্বায়ক নুর আহমদ কামাল বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার ইতিহাসকে মেনে রাজনীতি করতে হবে। এই রকম বিরূপ মন্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নতুবা সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা তীব্র আন্দোলনে মাঠে নামবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.