Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে হাওর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের গলিত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এরআগে শুক্রবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের নলুয়ার হাওর থেকে ভাসমান অবস্থায় গলিত এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ওই যুবকের বয়স আনুমানিক ২৬ থেকে ২৮ হবে। মরদেহটি পচে যাওয়ায় আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব হয়নি। শনিবার সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.