Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে আইসক্রিম ফ্যাক্টরি ও নান্না বিরিয়ানিকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করায় জগন্নাথপুর আইসক্রিম ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিতে ঢাকার হাজীর নান্না বিরিয়ানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ভোক্তার অধিকার নিশ্চিতকরণে বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.