Sylhet Today 24 PRINT

আমরা সুনামগঞ্জবাসীর উদ্যোগে ফেনী ও নোয়াখালীতে  নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ 

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০২৪

আমরা সুনামগঞ্জবাসী, মাদ্রাসা শিক্ষক সমিতি জগন্নাথপুর ও  সৈয়দপুরসহ বিভিন্ন এলাকার প্রবাসীদের অর্থায়নে ফেনী ও নোয়াখালীতে বন্যা দুর্গত প্রায় ৫ শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৭ ও ৮ সেপ্টেম্বর বন্যা দুর্গত মানুষের মধ্যে তা বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে ছিলেন জগন্নাথপুর মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও, হলিয়াপাড়া জা. কা. সুন্নীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ,  সমিতির সহ সভাপতি  জয়দা আরাবিয়া দাখিল মাদ্রাসা সুপার  মাওলানা মখছুছুল করীম চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ, এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাওলানা মো. আব্দুল কাইয়ুম, মো. মুমিনুল ইসলাম, হাফিজ মো. নাঈম আহমদ, হাফিজ মো. শফি আহমদ ও একরামুল ইসলাম প্রমুখ।

বন্টন কাজে সার্বিক সহযোগিতা করেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার সাবেক ছাত্র দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পি এল সি এস আর, ফেনী ডিপো’র কর্মরত মো. ফায়সল আহমদ।

গত ৭ ও ৮ সেপ্টেম্বর নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় এবং ফেনী জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার আশ্রয়কেন্দ্রসহ বেশ কয়েকটি গ্রামে এবং ৩টি মাদ্রাসাসহ প্রায় ৫০০ শতাধিক পরিবারে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী (চাল, ডাল, তৈল, পিয়াজ, আলু, লবন ও অরস্যালাইন) বিতরণ করা হয়। ৭ সেপ্টেম্বর নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার কবিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে, ফরাইজি বাজার শারমিন ফার্মেসির সামনে, ভাটিয়া ইউনিয়ন ও যাদবপুর ইউনিয়নের টেকেরহাট বাজার সাইনবোর্ড এবং জাদবপুর এলাকায় নৌকাযোগে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

৮ সেপ্টেম্বর ফেনী জেলার ছাগলনাইয়্যা উপজেলার হরিপুর জামেয়া ইসলামিয়া জমিরীয়া নূরুল উলুম, বাংলাবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারকের মাদ্রাসায় এবং হরিপুর গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারসমূহে, বক্তার হাট এলাকার পশ্চিম দেবপুর মুহীউসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এবং দেবপুর গ্রামের অসহায় মানুষকে এবং ফুলগাজী উপজেলার পরশুরাম সদর এলাকায় ও আনন্দপুরের একটি এতিমখানায় এবং গ্রামের বিভিন্ন বাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারসমূহে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.