Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মুজিবুর, সহকারী শিক্ষক ওয়াদুদ ও সুপ্রভা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১০ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে মোহাম্মদ মুজিবুর রহমান।

তিনি শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

এদিকে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ এবং শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সুপ্রভা পাল।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন।

প্রতিযোগিতায় ৯টি পদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে এসএমসি বিলুপ্ত করায় এ পদে কোন প্রতিযোগী ছিলেন না। এছাড়া শ্রেষ্ঠ কর্মচারী ও শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা– এ দুই পদেও কোন প্রতিযোগী না থাকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.