Sylhet Today 24 PRINT

শাহজালাল মাজারের ঐতিহ্য রক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক |  ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহ্য ও ওলি-আউলিয়াদের সম্মান রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।

সমিতির সভাপতি মুফতি নেহাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আজ থেকে সাতশত বছর পূর্বে হযরত শাহজালাল (রহ.) ইসলামের বাণী নিয়ে সিলেটে আগমন করেছিলেন। তার আগমনে ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উড়েছে। যুগ যুগ ধরে এই দেশে বিভিন্ন সম্প্রদায় শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছেন।

এ সময় তারা বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পঠ-পরিবর্তন ঘটে। যুগ যুগ ধরে এই সিলেটের জনসাধারণ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। হযরত শাহজালালের (রহ.) সম্মান রক্ষার্থে আমরা এমন কোনো অনাকাঙ্খিত কিছু করব না, যা সিলেটবাসীর শান্তিপূর্ণ অবস্থানে ব্যাঘাত ঘটে।

নেতৃবৃন্দ আরও বলেন, যে কোনো উদ্ভুত সমস্যা সিলেটবাসী সবাই মিলে আলোচনার মাধ্যমে সমাধান করব। আসুন, আমরা সবাই মিলে যে কোনো সমস্যা আলোচনার টেবিলে সমাধানের চেষ্টা করি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.