জুড়ী প্রতিনিধি | ১৪ সেপ্টেম্বর, ২০২৪
জুড়ী উপজেলার একমাত্র শিশুপার্ক দীর্ঘদিন থেকে ময়লা আবর্জনায় ছেয়ে গেছে। এ শিশু পার্কে শহিদ মিনার অবস্থিত থাকার কারণে বিভিন্ন দিবসে নানা শ্রেণিপেশার জড়ো হন সেখানে। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে আশপাশের ব্যবসায়ীরা ময়লা ফেলে শিশু পার্কে আবর্জনায় ভরপুর করে ফেলেছেন।
শনিবার শিশু পার্কের ময়লা,আবর্জনা সরিয়ে পরিষ্কার অভিযানে নামে উপজেলা তালামীযে ইসলামিয়ার কয়েকজন নেতাকর্মী।
উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম এ মাকসুদ জুনেদের নেতৃত্বে কয়েকজন সদস্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।
মাকসুদ জুনেদ জানান, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের শুরু হয় এই শিশু পার্ক থেকে। এটি সব সময় পরিষ্কার রাখা উচিত। ময়লা আবর্জনার কারণে অনুষ্ঠান করার অনুপযোগিতা হওয়ার কারণে আমরা পরিষ্কার করতে নেমেছি।
অন্যান্যদের মধ্যে এ সময় ছিলেন তালামীযের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক এম এ সামাদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।