Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপির র‍্যালি-সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০২৪

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সিলেটে বিএনপির র‍্যালি-সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি জানান, অনিবার্য কারণবশত প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। আগামী ১৭ তারিখ মঙ্গলবার এই র‍্যালি-সমাবেশ অনুষ্ঠিত হবে।

‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে সিলেট মহানগরীতে সমাবেশ ও র‍্যালি উদ্যোগ নিয়েছিলো বিএনপির সিলেট বিভাগ। এদিন বিকেল দুইটার দিকে সিলেট শহরে বিশাল র‍্যালি করে বড় সমাবেশ করার কথা ছিলে।

এটি ছিলো প্রায় নয় বছর পর সিলেটে বিএনপির বড় সমাবেশ। এর আগে ২০১৩ সালের ৫ অক্টোবর নির্বাচনের আগে সিলেটে মহাসমাবেশ করে দলটি। সেই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.