Sylhet Today 24 PRINT

জুড়ীতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

জুড়ী প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এস ওম জিলানী গোপালগঞ্জে যাওয়ার পথে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা হামলার প্রতিবাদে ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জুড়ী উপজেলা সেচ্ছাসেবক দল।

শনিবার বিকালে জুড়ী লামা বাজার হতে মিছিল টি শুরু বাজার প্রদক্ষিণ করে।

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দিবাকর দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন জায়ফর নগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিকদলের সাধারন সম্পাদক মোস্তাকিম আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.