Sylhet Today 24 PRINT

কাশিমপুর কারাগার থেকে পালানো আসামি মৌলভীবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০২৪

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয়  কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে মৌলভীবাজার সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ইদ্রিস মিয়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। শনিবার রাত ৯টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

গত ৬ আগস্ট সকাল পৌণে ৯টার দিকে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ইদ্রিস মিয়াসহ কয়েকজন কারাবন্দি বিশৃঙ্খলা করে পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.