Sylhet Today 24 PRINT

সিলেটে প্রান্তিক নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ২০ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা ও ফাইনান্সিয়াল লিটারেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে গ্যাটস ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেটে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসিসিআইর প্রথম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.