Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটের কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ২০ সেপ্টেম্বর, ২০২৪

জরুরি মেরামতের কারণে সিলেট নগরের কিছু এলাকায় শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই- আরেফিন জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, কুশিঘাট, নোয়াগাঁও, সাদিপুর, সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.