Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের জৈন্তাপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, থান কাপড়সহ একটি ডিআই পিক-আপ জব্দ করা হয়েছে।

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন যৌথ বাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুল হক।

জানা যায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো সেনাবাহিনীর টহল টিম উপজেলার দরবস্ত ইউনিয়নের চতুল রাস্তায় টহল কাজে নিয়োজিত ছিল। ভোর সাড়ে ৬ টার দিকে টহল টিমের গাড়ি দরবস্ত অভিমুখে যাত্রাকালীন সময়ে পিছন থেকে আসা নম্বরবিহীন একটি কালো রংয়ের ডিআই পিক-আপ বেপরোয়া গতিতে সেনাবাহিনীর গাড়িকে ওভারটেক করে। এতে করে টহলে থাকা সেনাবাহিনীর টিমের সন্দেহ হলে দ্রুত সেই গাড়ির পিছু নেয় টহ লটিম। এক পর্যায়ে চোরাকারবারিরা অভিযান নিশ্চিত জেনে দরবস্ত নয়াগাতি এলাকার পার্শ্ববর্তী নদীর পাড়ে গাড়ি রেখে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়।

পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সেই পিক-আপসহ ভারতীয় কাপড়ের চালান জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

পিকআপ থেকে উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ছিল ভারতীয় চোরাই ৬২২ পিস শাড়ি, ১৩২ পিস থ্রি পিছ, ৬৪ পিস থান কাপড় ও ৩৭৫ গজ থান কাপড়।

এসময় চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ ঘটনায় কাপড়ের চালান বহন কাজে ব্যবহার করা ডিআই পিক-আপটিও জব্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.