Sylhet Today 24 PRINT

কানাইঘাট ও জৈন্তাপুরে বজ্রপাতে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক |  ২১ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় শনিবার (২১ জুলাই) দুপুরে পৃথক স্থানে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন।

জৈন্তাপুরে নিহতরা হলেন উপজেলার নয়াগ্রাম আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৭) এবং ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)।

অপরদিকে, কানাইঘাটে নিহতরা হলেন উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (৩০) এবং অপরজন পৌরসভার বাসিন্দা বলে জানা গেলেও পুরো নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, জৈন্তাপুরে নিহত আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। দুপর সাড়ে ১২টার দিকে বজ্রাঘাতে মাঠেই তিনি মৃত্যুবরণ করেন। অপরদিকে, নাহিদ বাড়ির পাশেই একটি স্থানে দাঁড়িয়ে ছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনও পাইনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.