Sylhet Today 24 PRINT

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে সড়কে শিক্ষার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ চত্বর এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

এম এ মান্নানের মুক্তির দাবিতে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, আব্দুল মজিদ কলেজ, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়, গাগলি উচ্চ বিদ্যালয়, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, জয়কলস উজানীগাঁও উচ্চ বিদ্যালয়, হাজী আক্রম আলী মাদরাসা ও আক্তাপাড়া মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়কে অবস্থায় নেয়।

সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে তারা।

এসময় ‘জেলের তালা ভাঙব- মান্নান ভাইকে আনব’ উন্নয়নের মান্নান ভাই- আমরা তোমায় ভুলি নাই‘, ‘সৎ মানুষ মান্নান ভাই, আমরা তার মুক্তি চাই’সহ নানা স্লোগান দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.