Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি শিপার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জানুয়ারী, ২০১৬

সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপারকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট নগরীর টিভি গেইট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিবির নেতা শিপারের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের উপর হামলাসহ অন্তত ৩০টি মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ১৮টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর মেজর হুমায়ুন কবির সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.