Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নিখোঁজের পরদিন শিশুর লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের পরদিন বাড়ির পাশের নদী থেকে মারজান (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের ডাউক নদী থেকে লাশ উদ্ধার করা হয়। মারজান তেলিকোনা গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার মারজানের মা-বাবা তাকে বাড়িতে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক আত্মীয়কে দেখতে যান। বাড়ি ফিরে শিশুকে আর খুঁজে পাননি তারা। পরে রাতে তার বাবা জগন্নাথপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডাউক নদীতে ওই শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।—

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার মাহমুদ তোরণ বলেন, কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.