Sylhet Today 24 PRINT

বড়লেখায় নিসচা’র সাথে ব্রিটিশ কাউন্সিলর হাবিবুর রহমানের মতবিনিম

বড়লেখা প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন লন্ডনের সাউথ কেস্টেবেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর ও সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের চেয়ারম্যান সমাজসেবক হাবিবুর রহমান।

নিসচার বিভিন্ন সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কার্যক্রমের প্রতি উদ্বুদ্ধ হয়ে এই মতবিনিময় করেন হাবিবুর রহমান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় পৌর শহরের ইয়াম্মী প্যারাডাইজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল আজিজ।

সংগঠনের সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় ও প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্য দেন লন্ডনের সাউথ কেস্টেবেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর হাবিবুর রহমান।

প্রধান আলোচকের বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার পৃষ্ঠপোষক প্রভাষক তারেক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য দেন পৃষ্ঠপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, শরফ উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন।

এসময় সহ সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, এহসান আহমদ, ছাদিকুর রহমান, অজিত রবিদাস, সাহেদ আহমদ পাবেল, শাহাব উদ্দিন, আফজাল হোসেন রুমেল, মজনুর রহমান, ছায়দুল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বৃটিশ কাউন্সিলর কাউন্সিলর সমাজসেবক হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জনস্বার্থে নিসচা’র সকল কার্যক্রমের প্রতি সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি হাবিবুর রহমান বলেন, নিসচা সমাজ ও দেশের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে সংগঠনটি বিশেষ অবদান রাখছে। আমি প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে লন্ডন থেকে তাদের কার্যক্রম অবলোকন করেছি। বিশেষ করে নিঃস্বার্থভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করছে তা স্থানীয়দের সাথে আলপকালে প্রমান পেয়েছি এবং আজকের অনুষ্ঠানে তাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি ছিলো স্বতঃস্ফূর্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.