Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ পৌরকর মেলার দ্বিতীয় দিনে পৌনে ১৭ লাখ টাকা আদায়

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০২৪

হবিগঞ্জ পৌরসভা আয়োজিত কর মেলার দ্বিতীয় দিনে পৌরকর আদায় হয়েছে ১৬ লাখ ৭৫ হাজার ৯শ ৪ টাকা।

এর মধ্যে সরকারি হোল্ডিং হতে ৭ লাখ ৯৭ হাজার ৭শ ৭১ টাকা। বেসরকারি হোল্ডিং হতে আদায় হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ১শ ৩৩ টাকা।

মেলার দুইদিন মিলে পৌরকর আদায় হয়েছে ৬০ লাখ ৪৫ হাজার ৯ শ ৫৫ টাকা।

দ্বিতীয় দিনে পানির বিল আদায় হয়েছে ৪৯ হাজার ৬৩ টাকা। দুই দিনে মিলে আদায় হয়েছে ৮৬ হাজার ৫ শ ৭৩ টাকা । আজ বৃহস্পতিবার মেলার ৩য় ও শেষ দিন।

মেলা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.