Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ পিতার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে ছেলের মারধরে প্রাণ গেল কামরান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিলে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময়  মারধরে বোনও গুরুতর আহত হন।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ছেলে রাজু আহমদ (৩০) ও তার স্ত্রীকে থানায় আটক করে নিয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে রাজু আহমদের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার পিতা কামরান মিয়ার সাথে রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে আহত করে। তাৎক্ষণিক তার পিতা কামরান মিয়া ও মাতাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরান মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.