Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফ মুহাম্মদ মুস্তাকিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আখন্দ, পল্লী বিদ্যুৎ সমিতি সুনামগঞ্জের এজিএম ঋষিকেশ বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাসমত উল্ল্যা খান, সেক্রেটারি মাওলানা মুতিউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সাধারন সম্পাদক মাওলানা তারেক আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, ফায়ার সার্ভিস ইনচার্জ মুর্শেদুল আলম, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শতীশ গোস্মামী, পূজা কমিটির পক্ষে শশী কান্ত গোপ, বিভাষ দে, রবিন্দ্র দেব,অধেন্দু চৌধুরী, সাংবাদিক অমিত কান্তি দেব, হুমায়ুন কবির, গোবিন্দ দে প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.