Sylhet Today 24 PRINT

রানীগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে বই বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তর সামাজিক ও মানবতার সংগঠন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে রানীগঞ্জ কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রানীগঞ্জ কলেজে হল কক্ষে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠিত হয়।

রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি মো. কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদারের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রচার সম্পাদক জুবায়ের সাহেদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর। আরও বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক লিটন চন্দ্র, রানীগঞ্জ কলেজের সমাজবিজ্ঞান প্রভাষক মিছলুর রহমান।

বক্তব্য রাখেন সমাজসেবক বাদল দাস, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সহ সভাপতি জগন্নাথ দাশ, সহ-সভাপতি জুবের উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি ফয়জুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মাহি, অর্থ সম্পাদক রাকিব আলী, সহ প্রচার সম্পাদক নাইম আহমদ মাহদী, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হাসান মাহদী, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আপ্তাব উদ্দিন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আজহার হোসেন, সহ পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারহান আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমদ রামিম, সিনিয়র সদস্য হাবিবুর রহমান, সিনিয়র হাফিজ মাছুম বিল্লাহ, সম্মানিত সদস্য সাকিব আহমদ, সম্মানিত সদস্য জিয়া উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.