Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তামূলক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর থানার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার (এসআই) সজীব মিয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সতীশ গোস্বামী।

এসময় উপজেলার ৪১টি পূজামণ্ডপের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.