Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে ৬ জন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০২৪

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমেরখাল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন।

নিহতরা হলেন, এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক।

ধর্মপাশার ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, আগুন কীভাবে লেগেছে, তা এখনই বলা সম্ভব নয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.