Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩৫তম জন্মোৎসব পালিত

চুনারুঘাট প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাটে সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩৫তম পূর্তি উপলক্ষে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে পুরস্কার বিতরণ ও জন্মোৎসব পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কেক কেটে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের জন্মোৎসব পালন করা হয়।

পরে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুপ্রিয় পাল, সিনিয়র সহ-সভাপতি মুক্তাদির কৃষাণ চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.