Sylhet Today 24 PRINT

জিকে গউছকে নিয়ে রেজা কিবরিয়ার কটূক্তি: মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

মাধবপুর প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০২৪

সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া কর্তৃক বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) জিকে গউছকে নিয়ে কটূক্তির প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপি সভাপতি সামছুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, মোস্তুফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সামছুল ইসলাম মামুন, মীর্জা ইকরাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েতউল্লাহ, সদস্য সচিব কবির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান।

বক্তারা হবিগঞ্জ পৌরসভার সাবেক ৩ বারের নির্বাচিত মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট) এর জননেতা আলহাজ্ব জিকে গউছকে নিয়ে রেজা কিবরিয়ার কটূক্তিমূলক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে রেজা কিবরিয়া প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ও কটূক্তি মূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.