Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ওই থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.