জগন্নাথপুর প্রতিনিধি | ০৩ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলামের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১ টায় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাস।
সাবেক শিক্ষার্থী রুহুল আমিনের পরিচালনায় বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তফা রফিকুল ইসলাম, অভিভাবক আলীনুর, হাফিজ মিয়া, সাবেক শিক্ষার্থী মো. মনিরুল ইসলাম, এম ফজরুল ইসলাম, শাহ জামাল, সহকারী শিক্ষক (শরীরচর্চা) শহীদুল ইসলাম, শিক্ষার্থী সৈয়দা তানিয়া বেগম, সাবেক শিক্ষার্থী রাসেল বক্স, প্রানেশ দাস, বাবুল মিয়া, আলী রাজ, রুনু মিয়া, মাশরুর করিম, আলী আমজাদ, রহিম উদ্দিন।
বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিমুর রহমান। গীতা পাঠ করেন মান্টি দাস। বিদায়ী শিক্ষকের সম্মানার্থে তার জীবনী নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এর আগে বিদায়ী শিক্ষকের হাত দিয়ে বিদ্যালয়ে একটি নারিকেল গাছের চারা রোপণ করা হয়।
এদিকে, একই দিন সকাল ১০টা থেকে সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম (অবসরজনিত বিদায়, সহকারী শিক্ষক (ইংরেজি) সাহেব আলীর পদোন্নজনিত বিদায়, বিদ্যালয়ের আয়া সুমতি রানী বৈদ্য'র বিদায়ী উপলক্ষে এরালিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাসের সভাপতিত্বে সহকারী শিক্ষক (কৃষি) শহীদুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বর্তমান এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ। বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।