Sylhet Today 24 PRINT

প্রবাসী আব্দুল মতিনের মৃত্যুতে জগন্নাথপুরে শোকসভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

মছদ্দর আলীর সভাপতিত্বে ও ছালিক আহমদ পীরের পরিচালনায় এতে বক্তব্য দেন মাওলানা আবদুল করিম ফারুকী, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমদ, সমাজকর্মী জাহাঙ্গীর আলম, শরীফ আহমদ শিপন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মফিজ উদ্দিন।আব্দুল রাজ্জাক, আবদুল মতিন, সেলিম মিয়া আমিনুল ইসলাম, জিয়া মিয়,সামছুল হক, ইসলাম উদ্দিন প্রমুখ।

সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তারা বলেন, আব্দুল মতিন একজন ভালো মানুষ ছিলেন। এলাকার আর্ত সামাজিক কর্মকাণ্ড তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। তিনি বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে।

পরে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম ফারুকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.