Sylhet Today 24 PRINT

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৫ অক্টোবর, ২০২৪

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত কাজী আতিকুর রহমানের (৩৬) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ  সিলেট অঞ্চলের উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অফিসিয়াল কাজে আতিকুর রহমান  মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।

সাইফুল ইসলাম জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.