Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা শুকুর আলী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূঁইয়াকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) ভোররাতে তাকে ইকড়ছই এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। এরপর গত ২ অক্টোবর ওই মামলায় জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরুজ ইসলাম মুন্নাকে জগন্নাথপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জগন্নাথপুরের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.