Sylhet Today 24 PRINT

ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কর্মাসের সাথে মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২৪

ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি'র মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় বর্তমান দেশের ব্যবসা-বাণিজ্য, বিদেশি বিনিয়োগ, চিকিৎসা,স্বাস্থ্য খাতে বিনিয়োগ, পর্যটক স্থানগুলো যাতে আরও উন্নত এবং নিরাপত্তাব্যবস্থা উন্নত করা যায় এই সব বিষয় নিয়ে আলোচনা হয়।

শনিবার অনুষ্ঠিত এ সভায় এসএমসিসিই’র প্রথম সভাপতি আব্দুর জব্বার জলিল এই সব বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করেন। তিনি আরও বলেন, বর্তমান যে সরকার আছে আশা করি উনারা আমাদের সমস্যা গুলো বুঝতে পারবেন কারণ তারাও আমাদের মত,সিলেটের অনেক গুলো প্রজেক্ট আছে যা দীর্ঘদিন ধরে পরে আছে কোন অগ্রগতি নেই কাজের এবং ইবিএফসিআই এর সভাপতি ড.ওয়ালী তসরউদ্দিন বিদেশি বিনিয়োগ এবং এসএমসিসিএই ব্যবসায়ীদের সহযোগিতায় আগামীতে উন্নয়ন এবং ব্যবসায়ী কাজ ফলপ্রসূ হবে বলে আশা করেন।

সবশেষে বর্তমান এসএমসিসিআই এর সভাপতি আজকের এই মতবিনিময় সভায় এত সুন্দর সুন্দর আলোচনা এবং আগত বিদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।এবং তিনিও আশাবাদী বর্তমান সরকার এই সব বিষয়ের উপর জোর দিবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.