Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যুবলীগের ওই নেতা উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের গয়াছ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় জড়িত থাকার সন্দেহে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে সোমবার সকালে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে জগন্নাথপুরের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.