Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভারতীয় মাদকসহ আটক ২

মাধবপুর প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১শ বোতল স্কোপসহ (ফেনসিডিল) মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে কালিকাপুর গ্রামের আব্দুল হাসিমের পুত্র মো. রুবেল মিয়া (৩২) ও আব্বাস আলীর পুত্র মো. সুমন মিয়াকে (৩০) আটক করে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.