জগন্নাথপুর প্রতিনিধি | ০৯ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযানকালে তাদের কাছ থেকে ৩ কেজি ৯শ' গ্রাম গাঁজা, একটি গাঁজার গাছ, গাঁজার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছেন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মো. আতাউল্লাহ (৬০), একজন নারী (৪৫) ও শচীন্দ্র চন্দ্র দাস (৭০)।
বুধবার (৯ অক্টোবর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর ও মেঘারকান্দি পৃথক গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গন্ধবপুর গ্রামে আতাউল্লাহ'র বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও একটি তাজা গাঁজার গাছ উদ্ধারসহ আতাউল্লাহ ও এক নারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেঘারকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯শ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী শচীন্দ্র চন্দ্র দাসকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব, ওয়ারেন্ট অফিসার মো. মঈন ও পুলিশের এস আই মো. ইসমাইল মিয়া।
আটককৃতদের জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়েছে।