Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ৯৬ লিটার মদসহ আটক ১

দিরাই প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০২৪

দিরাই থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার শ্যামারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে মদসহ বিল্লাল মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। সে শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের হাশেম মিয়ার ছেলে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর হাশেম মিয়া পালিয়ে যান। তবে পুলিশ ৯৬ লিটার দেশীয় মদসহ বিল্লালকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে দিরাই থানায় নিয়ে যাওয়া হয়।

এই অভিযান মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানকে প্রতিফলিত করছে এবং স্থানীয় সমাজে মাদক দ্রব্যের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

দিরাই থানার  অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মদসহ মাদক কারবারি আটকের বিষয়টি করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.