Sylhet Today 24 PRINT

মাধবপুরে যৌথবাহিনীর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১১ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে হরষপুর সীমান্ত থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

গোপন সূত্রে খবর পেয়ে হরষপুর সীমান্ত থেকে গাঁজা পাচারের সময় যৌথবাহিনী গাঁজার বিশাল চালান আটক করতে সক্ষম হয়। তবে যৌথবাহিনীর অভিযান আঁচ করতে পেরে পাচারকারী চক্র পালিয়ে গেছে। তাই মাদক পাচারকারীদের আটক করতে সক্ষম হয়নি।

২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর রাতে হরষপুর সীমান্ত দিয়ে একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র গাঁজা পাচার করছিল। গোপন সূত্র খবর বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ টহল দল অভিযানে চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই শাহনুর বলেন, এ ঘটনায় যৌথবাহিনী মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.