Sylhet Today 24 PRINT

র‍্যাবের অভিযানে সিলেটে ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০২৪

সিলেটে র‌্যাবের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার পলাতক আসামি সিলেট মহানগর এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি সৈকত হোসেন গ্রেপ্তার।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সৈকত হোসেনের বিরুদ্ধে এসএমপি, সিলেট কোতয়ালী থানার ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৫ /৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলা রয়েছে।

সৈকত নগরের বাগামবাগিচা এলাকার মুজিবুর রহমানের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপি, সিলেটের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.