Sylhet Today 24 PRINT

বড়লেখায় পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

বড়লেখা প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০২৪

বড়লেখায় শুক্রবার বিকেলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ।

এসময় তিনি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখেন ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেন এবং মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মণ্ডপ পরিদর্শনকালে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রনজিত কুমার পাল, পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল ঘোষ, ব্যবসায়ী বিধান চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.