Sylhet Today 24 PRINT

মাধবপুরে জাতীয় দুর্যোগ ও প্রশমন দিবস পালিত

মাধবপুর প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সালের সভাপতিতে ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. নুর মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আল রনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, ক্ষুদ্র কৃষি ঋণ বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান, ফায়ার সার্ভিসের লিডার মো. মাহমুদুল হাসান প্রমুখ।

এর আগে একটি র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.